ঢাকা, শনিবার ২৫, জুলাই ২০২৬ ১৭:৫৪:২৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রংপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুই নারীর প্রাণহানী দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম ইউরোপে ভয়াবহ দাবানল: স্পেনে ইতিহাসে প্রথমবার জরুরি অবস্থা

রাজধানীতে গােরা মা-মেয়ে হত্যার প্রতিবেদন ৮ এপ্রিল 

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৩৯ পিএম, ৫ মার্চ ২০১৯ মঙ্গলবার

রাজধানীর গুলশানে চাঞ্চল্যকর গারো মা-মেয়ে হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ৪ এপ্রিল দিন ধার্য করেছেন আদালত।

আজ মঙ্গলবার মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। কিন্তু তদন্তকারী কর্মকর্তা (আইও) প্রতিবেদন দাখিল না করায় ঢাকা মহানগর হাকিম দেবদাস চন্দ্র অধিকারী নতুন এ দিন ধার্য করেন।

উল্লেখ্য, ২০১৮ সালের ২০ মার্চ রাত ৯টার দিকে কালাচাঁদপুর এলাকার একটি বহুতল ভবনের ফ্ল্যাট থেকে বেসেথ চিরান (৬৫) ও তার মেয়ে সুজাত চিরানের (৪০) মরদেহ উদ্ধার করে পুলিশ। তাদের একজন গলাকাটা এবং অন্যজন ঝুলন্ত অবস্থায় ছিলেন।

২১ মার্চ সুজাতার স্বামী আশিষ মানখিন গুলশান থানায় মামলা করেন। মামলায় সুজাতার বোনের ছেলে সঞ্জিত এবং তার তিন বন্ধুকে আসামি করা হয়।